বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সংগ্রামী সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মানবতার ফেরিওয়ালা জননেতা নির্মল রঞ্জন গুহ দাদা’র শারীরিক সুস্থতা কামনায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনা করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নির্দেশনায় সোমবার (১৩ জুন) নগরীর আন্দরকিল্লার রাজা পুকুরের শ্রী শ্রী লোকনাথ মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজিত দাশ, নাজমুল হুদা শিপন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য।
আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা পংকজ রায়, সুমন সেন, মিথুন মল্লিক, গৌতম সিংহ হাজারী, সৈকত দাশ, রাহুল দত্ত, রুবেল শীল, টুটুল দাশ, এড. রুবেল পাল, এড. সুব্রত শীল রাজু, জুয়েল দত্ত, নান্টু চৌধুরী, ডা. রানা সেন, রাহুল দেওয়াণ্জি, এড. রাজীব চৌধুরী, ডাক্তার বিজন কান্তি নাথ, নোটন দেসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি