দুইদিন ব্যাপী চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারী প্রশিক্ষন ২০২২ অনুষ্ঠিত 

অনুষ্ঠান শেষে বিতরণ করা হয় সনদ

সৈয়দ আককাস উদদীন  
দুইদিন ব্যাপী চট্টগ্রাম চীফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারী  প্রশিক্ষন কর্মসূচী ২০২২ অনুষ্ঠিত হয়। আজ ১৩ই জুন(সোমবার) বিকালে চট্টগ্রাম  চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলাও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমদ ভুঞা । এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন্নাহার  রুমী।
প্রশিক্ষন কর্মশালা  শেষে উপস্থিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবু তাহের,   প্রধান তুলনাকারক লুৎফর রহমানও পেশকার জয়নুল আবেদীন, বেঞ্চ সহকারী মোঃনাজিম উদদীন মোঃশহিদুল ইসলামসহ সকল  কর্মকর্তাও  কর্মচারীগনদের উদ্দেশ্য  দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখার পরে প্রত্যেককে দক্ষতা যাচাইয়ের সনদ প্রদান করা হয়।
মন্তব্য করুন

Your email address will not be published.