আবুল হাসনাত বেলালের ‘হজযাত্রা’ উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনা

স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও ১৪নং লালখান বাজার ওয়ার্ডের চসিক কাউন্সিলর আবুল হাসনাত বেলালের পবিত্র হজযাত্রা উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বুধবার (১৫ জুন) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আবুল হাসনাত বেলালের হজযাত্রা উপলক্ষে শারীরিক খোঁজখবর নেয়ার পাশাপাশি সকল আনুষ্ঠানিকতার খবরাখবর নেন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।পরে ফুল দিয়ে হজযাত্রার জন্য শুভকামনা জানানো হয়।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন,নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি,আব্দুর রশিদ লোকমান,সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু সহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.