বিপুল উৎসাহ উদ্দীপনায় ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লোহাগাড়া প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের
লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন সকালে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন সুমনের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন সাবেক পদুয়া এসি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লোহাগাড়া উপজেলার প্রধান শিক্ষক ফোরামের সভাপতি এবং ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের রেক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলম । বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাঈন উদ্দীনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ ও মোজাফফর আহমদ , বিদ্যালয়ের সহকারী শিক্ষক জমির উদ্দিন। এছাড়া ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণির ছাত্র খন্দকার নাফসান ও বিদায়ী শিক্ষার্থী নাঈম উদ্দীন মাশকুর।এসময় ১০ম শ্রেণীর ছাত্রী মানপত্র পাঠ করেন ইসমা।

উক্ত অনুষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনায় অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রী এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মনজুরুল আলম উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, এ বছর ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয় থেকে ৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে।তাছাড়া সাবেক প্রধান শিক্ষককে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.