সাতকানিয়া লোহাগাড়ার আওয়ামী লীগের সাংসদ প্রার্থী ছিলেন সিরাজুল ইসলাম-আজ আর নেই

নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন

চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট এ. কে. এম সিরাজুল ইসলাম চৌধুরী নগরের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহ…  রাজেউন)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। এরআগে সন্ধ্যায় তিনি অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালটিতে ভর্তি করানো হয় বলে জানান হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান।

তিনি আরো জানান, এডভোকেট এ. কে. এম সিরাজুল ইসলাম চৌধুরী কয়েকদিন ধরে ডায়েরিয়া আক্রান্তের পাশাপাশি বমি করছিলেন। এছাড়া তার ফুসফুসে ইনফেকশন ছিল। কার্ডিয়াক ফেইল নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হলে সঙ্গে সঙ্গেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই মারা যান।

প্রবীণ এ আইনজীবী দীর্ঘ দিন ধরে লান্স ক্যান্সার আক্রান্ত ছিলেন। গত দুই বছর ধরে কেমো থেরাপি নিচ্ছিলেন।

মরহুম সিরাজুল ইসলাম চৌধুরী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছাড়াও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.