ফের করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি 

ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষামন্ত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা প্রদান করেন। পরে সন্ধ্যায় আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে জানা যায় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শিক্ষামন্ত্রী বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.