বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৪) নামে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৯ জুন) ভোরে সকালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। বজ্রপাতে তার বুকের অংশ থেকে শরীরের নিচের পুরো অংশ ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহত দিনার উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা রৌশন আলী বাড়ীর মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর পুত্র । সে ৩ মাস বয়সী এক কন্যা সন্তানের পিতা। স্থানীয় ইউপি সদস্য মোঃ আনসার বলেন,আজ ভোর সকালে বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে যায় দিনার সহ ৫ জন। এ সময় বজ্রপাতে বজ্রপাতে দিনার আলী ঘটনাস্থলে নিহত হয়। দিনার ওই ট্রলারের মাঝি ছিলেন। এ ঘটনায় অন্যদের তেমন কোন ক্ষতি হয়নি। এতে দিনারের শরীরের অর্ধাংশ ঝলসে যায়। ঘটনাস্থল থেকে তার সহযোগী অপর জেলেরা বাড়িতে নিয়ে আসেন।

মন্তব্য করুন

Your email address will not be published.