বাজালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিপ্লব বড়ুয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা
সাতকানিয়া বাজালিয়া ইউনিয়ন পরিষদে
লাভলী আক্তার সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদকও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার রোগমুক্তি কামনায় সাতকানিয়ার বাজালিয়ার ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক দোয়া প্রার্থনার আয়োজন করা হয়।
আজ ২৪শে জুন(শুক্রবার) পরিষদের হলরুমে বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্তের সার্বিক তত্বাবধানে এই প্রার্থনার আয়োজন করা হয়।
এতে পরিষদের সকল সদস্যও স্থানীয় মান্যগন্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সকলের কাছে বিপ্লব বড়ুয়ার সুস্বাস্থ্য কামনা করেছেন বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুবওক্রীড়া বিষয়ক সম্পাদক তাপস দত্ত।