স্বকাল পুরস্কার পাচ্ছেন রহমান রনিসহ ৪ শিশুসাহিত্যিক

স্বকাল শিশুসাহিত্য সংসদ চট্টগ্রাম স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২০ ও ২০২১ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিচারক মণ্ডলীর রায়ে ২০২০ সালে পদ্য শাখায় ‘মেঘ পাহাড়ের বাড়ি’ বইয়ের জন্য আনোয়ারুল হক নূরী ও গদ্য শাখায় ‘শায়লার লাল ফ্রক’ বইয়ের জন্য রহমান রনি এবং ২০২১ সালে পদ্য শাখায় ‘মনের খাতায় স্বপ্ন আঁকি’ বইয়ের জন্য সনজিত দে ও গদ্য শাখায় ‘বুবুন ও পরির গল্প’ বইয়ের জন্য বিপুল বড়ুয়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ ইত্যাদি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।

চট্টগ্রামের শিশুসাহিত্যিকদের প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। করোনা মহামারির জন্য গত বছর পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। গত মার্চে পুরস্কারের জন্য বই আহ্বান করা হয়েছে। এর ভিত্তিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.