বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়িতে পাহাড় কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মো. সৈয়দ আহম্মদ (৭০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৬ জুন) বিকাল ৩ টায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ১৫(১) ধারা এ জরিমানা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ সাইদুজ্জান চৌধুরী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ সাইদুজ্জান চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক বৈলছড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব বৈলছড়ী নতুন পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি খননযন্ত্র জব্দ করা হয়। এবং একই এলাকার মৃত শরফুদ্দিনের পুত্র মোঃ ছৈয়দ আহমদ নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।