গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরিত হয়ে ১ শ্রমিক অগ্নিদগ্ধ

বাঁশখালী প্রতিনিধিঃ
ছবি সংযুক্ত চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা এস আলম পাওয়ার প্লান্ট (কয়লা বিদ্যুৎ প্রকল্প) -এ শাহাদাত হোসেন (২২) নামে কর্মরত এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে দু’হাত ও পা ঝলসে যাওয়ার ঘটনা ঘটে। গুরুতর আহত মো. শাহাদাত হোসেন গন্ডামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহ-ফকির বাড়ির বাসিন্দা বলে জানা যায়। তিনি কয়লাবিদ্যুৎ প্রকল্পে শ্রমিকের কাজ করেন। শনিবার (২৫ জুন) বিকেলে প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। এ বিষয়ে এস এস পাওয়ার প্ল্যালেন্টের প্রধান সমন্বয়কারী ফারুক আহমদ বলেন, বিকেলে কয়েকজন শ্রমিক প্রকল্প ওয়েল্ডিং কাজ করার সময় তারপিন তিন ধরনের (ক্যামিকেল) বড় কোটা পার্কিং এর সময় বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হয়ে শাহাদাত হোছেন নামে এক শ্রমিকের দু’হাত ও পা ঝলসে যায়।’ মুহাম্মদ মিজান বিন তাহের বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি ০১৮২৪৯৬৪২৬৭/০১৭৩৪-৯৭২৪৪৭ তাং ২৫.০৬.২২
মন্তব্য করুন

Your email address will not be published.