খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় ২০২১-২০২২ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙামাটির আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচী উপলক্ষে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। ২৭ জুন (সোমবার) সকাল ১০ ঘটিকায় দীঘিনালা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান’র সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মইন উদ্দিন আহমদ, মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, দীঘিনালা উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব এম ইদ্রিছ আলী প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলার ৬ জন চাষীকে উপকরণ হিসেবে ৫টি করে মোট ৩০টি ছাগল বিতরণ করেন অতিথিরা।