বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) সদরঘাট থানাধীন বারেক বিল্ডিং বাংলাবাজার জাহাজ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ওটি পলিকন পার্লস জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ইমাম হোসেন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমাম হোসেন পেশায় ইঞ্জিন মিস্ত্রি ছিলেন। তিনি ফটিকছড়ির রহমতপুর গ্রামের মো. ইউনুস ভান্ডারির ছেলে।

মন্তব্য করুন

Your email address will not be published.