পদ্মাসেতুর আনন্দে সাতকানিয়ার ওসি তারেক হান্নানের জমকালো আয়োজন
পদ্মাপারের আনন্দ সাতকানিয়াও ছিটালো ওসি তারেক হান্নান
সৈয়দ আককাস উদদীন
পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে গোটা বাংলাদেশ নেচেছে ১৯৭১সালের মত বিজয়ের উচ্ছ্বাস উল্লাসে।
আর এমন বিজয়ও আনন্দক্ষনকে সাতকানিয়াবাসীর জন্য আরো বেশী অর্থবহও আনন্দময় করে তুলেছিলো সাতকানিয়া থানার বর্তমান ওসি তারেক হান্নান।
গেলো ২৫শে জুন সাতকানিয়া থানায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে নজিরবিহীন আনন্দ উল্লাসের চত্বর সৃষ্টি করা হয় ওসি তারেক হান্নানের নেতৃত্বে।
নবনির্মিত পদ্মাসেতুর আনন্দকে ভাগাভাগি করতে গোটা সাতকানিয়ার প্রতিটি ইউনিয়ন থেকে দলমত নির্বিশেষে সকাল থেকে শত-শত মানুষ সাতকানিয়া থানা চত্বরে জমায়েত হতে দেখা যায়।
এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে পদ্মাসেতু উদ্বোধন করার পরক্ষনই সমগ্র বাংলাদেশের মত সাতকানিয়ায়ও আনন্দ মিছিল বের হয় সাতকানিয়া থানার ওসি তারেক হান্নানের নেতৃত্বে।
সাতকানিয়ার ওসি তারেক হান্নানের সাথে সমগ্র সাতকানিয়ার মানুষ কী পরিমাণ পদ্মাসেতু উদ্বোধনের আনন্দ ভাগাভাগি করেছেন তা ওদিন জনতার উৎসবমুখর পরিবেশ এবং আনন্দে মাতোহারা হয়ে যে হেসে গেয়ে নেচে গোটা বিশ্বকে তাক লাগিয়েছেন সাতকানিয়াবাসী তা স্বাধীনতার পরবর্তী সময়ে আর দেখেনি।
সাতকানিয়ার সচেতনমহল
জানান- সাতকানিয়ার মত জামায়াত অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অর্জন পদ্মাসেতু উদ্বোধন,
এই উদ্বোধনে যে শেখ হাসিনার সাফল্যে মিনি পাকিস্তান খ্যাত পুরো সাতকানিয়াবাসীকে যে নাঁচালো এটা ওসি তারেক হান্নানের নিঃসন্দেহে বাজিমাত।যা আওয়ামী লীগের মত বৃহৎ রাজনৈতিক সংগঠনের জন্য অবশ্যই সাংগঠনিক ভাবে একটি নতুন দ্বারের উন্মোচন হয়।
আর সাতকানিয়ার ওসির এমন বাজিমাতে সাতকানিয়াবাসী যে আওয়ামী লীগের এতবড় অর্জনকে সাদরে গ্রহণ করলো নতুন করে তারও স্বাক্ষী এখন পুরো বাংলাদেশ -এমনও মন্তব্য করেছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা সাতকানিয়ার জনগনকে সাথে নিয়ে আনন্দ উল্লাসে নেচে গেয়ে পদ্মাসেতু বরণকে আওয়ামী রাজনীতির জন্য আগামীতে মাইলফলক সৃষ্টি করবেন বলেও জানান।
তারা আরো বলেন যে-মুজিবীয় আদর্শের একজন খাটি মনের ওসি তারেক হান্নান আমাদের সরকারের সফলতাকে তোলে ধরার জন্য যে পরিমাণ জনগণ সম্পৃক্ত করেছেন তা দেখে আমরা আনন্দিত।
ওসি তারেক হান্নানের মত যদি সমগ্র বাংলাদেশের সকল থানা ওসি পায় তাহলে দলও সরকারের প্রচার বাড়াতে দেরী হবেনা।