সাতকানিয়ায় ভরণপোষণের জন্য ছেলের বিরুদ্ধে আদালতে গেলো পিতা
ভরণপোষনের জন্য ছেলের বিরুদ্ধে পিতার করা মামলা সাতকানিয়ায় প্রথম
সাতকানিয়া প্রতিনিধি
ভরণপোষন না পেয়ে এবং আপন নিজ ছেলে কর্তৃক অমানষিক নির্যাতনের অভিযোগ টেনে আদালতে গেলেন সাতকানিয়ার সোনাকানিয়ার এক বয়স্ক পিতা।
গেলো ২৬শে জুন চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়ার ৩নং ওয়ার্ডের বৃদ্ধ হাবিবুর রহমান তার আপন ছেলে নাসির উদদীনের বিরুদ্ধে ভরণপোষণ এবং নানান রকম অত্যাচারও ছেলে কর্তৃক জোরপূর্বক ভিটি দখলের অভিযোগে মামলা (২৯৯/২২ সাতকানিয়া)দায়ের করেন।
আজ ২৮শে জুন(মঙ্গলবার)সন্ধ্যায় গনমাধ্যমে এমন হৃদয়বিদারক কান্ডের কথা তোলে ধরেন পিতা হাবিবুর রহমান(৭৫)
আজ সরেজমিনে পরিদর্শনে গেলে সোনাকানিয়ার ফকির বাড়ির এলাকার একাধিক লোকজনও ছেলের বিরুদ্ধে পিতা নির্যাতনের কথা স্বীকার করে- ছেলে নাসির উদদীনের শাস্তি কামনা করেন।
এদিকে বয়স্ক পিতা হাবিবুর রহমান বলেন-একজন পিতা কতটুকু অসহায় হয়ে গেলে ছেলের বিরুদ্ধে মামলা করতে আদালত পর্যন্ত গড়ায় তা বলার ভাষা নেই।আমার ভিটির সব গাছপালা কেটে সাবাড় করে দিচ্ছে উল্টো মারধর করা হচ্ছে আমাদের উপর।
আদালত মামলাটি গ্রহণ করে সাতকানিয়া থানাকে দায়িত্ব দেন।
এদিকে সাতকানিয়া থানা সূত্রে জানা যায় তারা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিবেন।

এদিকে অভিযুক্ত ছেলে নাসিরকে কল করলে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়।