সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া থেকে ভাংচুরও মারামারি মামলার হেলাল নামে এক আসামিকে গ্রেফতার করেন সাতকানিয়া থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মো-হেলাল সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়ার নুরুল কবিরের ছেলে মোঃহেলাল উদদীন(২৮)
মঙ্গলবার রাতে সাতকানিয়ার পৌর এলাকা থেকে তাকে (হেলাল)গ্রেফতার করা হয়।
জানাযায়-পূর্ব থেকে জমিজমার বিরোধের জেরে সাতকানিয়ার পৌরসভার চরপাড়ার একই এলাকার জাকির হোসেনের সাথে ঝামেলা চলে আসছিলো এবং থানা পুলিশসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বৈঠকও হয়েছিলো।
কিন্তু পূর্বশত্রুতার জেরে গত ১৩/৫/২০২২ তারিখে জাকির হোসেনের বাড়িঘর ভাঙচুরও জবরদখল করার কু-মানসে এবং জাকির হোসেনের স্ত্রী নুরজাহান বেগমকে মারধরসহ ব্যাপক হামলার অভিযোগে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জাহানারা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আজ হেলাল উদদীন গ্রেফতার হলেও একই মামলার আক্তার হোসেন জাকির হোসেন নামে দুজন আসামি পলাতক তবে পুলিশ সুত্রে জানা গেল একই মামলার বাকি আসামিদের ধরতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে মামলার বাদী নুরজাহান বেগম পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন-পুলিশ যেন হেলালের মত বাকি আসলামিদেরও গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসেন।