কনস্টেবল মান্নানের অবসর উপলক্ষে সাতকানিয়া পুলিশের বিদায়ী অনুষ্ঠান
সাতকানিয়া থানা পুলিশের এই প্রথম কোন সদস্যের অবসরে আনুষ্ঠানিক আয়োজন
সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়া থানা পুলিশে কর্মরত কনস্টেবল আব্দুল মান্নানের অবসর গ্রহণ করায় সাতকানিয়া থানা পুলিশ তাকে(মান্নান) বিদায় জানাতে আয়োজন করেন প্রীতিভোজসহ বিদায়ী আলোচনা সভা।
আজ ২৯শে জুন(বুধবার)সাতকানিয়া থানার মাঠ প্রাঙ্গনে এই বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রীতিভোজও বিদায়ী অনুষ্ঠানে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমানও সাতকানিয়া থানার ওসি তদন্ত সুজন কুমার দে, এবং সাতকানিয়া থানার সকল এসআই,এএসআই,কনষ্টেবলবৃন্দরা।
প্রীতিভোজ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন-আমাদের পুলিশ বাহিনীতে ১৯৮৩সালে যোগদান করে আজকে ২৯শে জুন ২০২২সালে অবসরে যাচ্ছে, তিনি কর্মজীবনে অত্যান্ত সফলতার সাথে কাটিয়েছেন -আজকের বিদায়লগ্নে আমি তাহার সুস্বাস্থ্য কামনা করছি।
উক্ত অনুষ্ঠানে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃআব্দুল হান্নান বলেন -দীর্ঘকালের আমাদের সারথী আমাদের প্রাণপ্রিয় সদস্য বাংলাদেশ পুলিশ পরিবারের গর্ব আব্দুল মান্নান জীবন যৌবন সবকিছুই মানুষের সেবায় ত্যাগ করে আজকে অবসরে যাচ্ছেন,আজকের এই দিনে তার পরবর্তী জীবনের সময়টুকু পরিবারের সাথে ভালভাবে কাটানোর এবং সুস্বাস্থ্য কামনা করছি যাতে মান্নান ভাই বাকি জীবন ভালভাবে কাটায়।
এবং আজকেই পুলিশের গাড়ী করে অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানের সম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হবে।
উক্ত অনুষ্ঠানে সাতকানিয়া থানার ওসি তদন্ত সুজন কুমার দেসহ উপস্থিত অন্যান্যরাও অবসর প্রাপ্ত মান্নানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।