নির্মল গুহের মৃত্যু : আ জ ম নাছির উদ্দীনের শোক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি নির্মল রঞ্জন গুহ’র পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্মল রঞ্জন গুহ মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।

নির্মল রঞ্জন গুহকে গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জুন দিনগত রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। অবস্থার উন্নতি না হলে ১৬ জুন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুন

Your email address will not be published.