ঈদগাঁও প্রতিনিধি: জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে সাইফুল ইসলাম আগামী ১ জুলাই ইউনিয়ন কাউন্সিলে সাধারন সম্পাদক পদে অনেকটাই এগিয়ে রয়েছে। ঈদগাঁও উপজেলা আ,লীগ সদস্য, জালালাবাদ ২নং ওয়ার্ড় আ,লীগের সভাপতি,সাবেক ছাত্রনেতা মেম্বার সাইফুল প্রচার-প্রচারণায় তুঙ্গে। তিনি ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে চমক দেখাতে কাউন্সিলার সাথে বৈঠকসহ নানা কৌশল এগিয়ে। এমনকি তার ইউনিয়নের সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সবকিছু বিবেচনা করলে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পদে সাইফুলই ভোটারদের হৃদয়ে স্থান করে নিয়েছে এমনটাই মন্তব্য তৃণমূল নেতাকর্মীদের। তৃণমুল কর্মীদের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এ নেতা। অত্যন্ত সৎ, অমায়িক, রাজনীতিক, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা এ নেতা ইউনিয়নের সর্ব শ্রেণী পেশার মানুষের ভালবাসা নিয়ে এ লড়তে চান সাধারন সম্পাদকে। রাজনীতির পাশাপাশি নানা সামাজিক সংগঠনে নেতৃত্বের মাধ্যমে সমাজকে বদলে দেয়ার অঙ্গিকারে সর্বদা তিনি প্রস্তুত। সম্মেলনের তারিখ ঘোষনা হওয়ার পর থেকে জালালাবাদ ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সাথে কৌশলাদি নিয়ে ব্যস্ত দিনপার করে যাচ্ছেন সাইফুল ইসলাম