নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার খাগরিয়ায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতার এক ছেলেকে মারধরের অভিযোগ ওঠেছে সুজা চৌধুরীসহ মোট ৪জনের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে সাতকানিয়ার খাগরিয়ার ২নং ওয়ার্ডের মাহাজন পাড়া মসজিদের সামনেই এই ঘটনা হয় বলে জানা গেছে।
আহত কিশোরের নাম আলী হাসান আশিক তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকও প্রবীননেতা কোরবান আলী বাদশার ছেলে বলে জানা যায়।
আওয়ামী লীগনেতা কোরবান আলীর ছেলে আশিকের দেয়া থানার অভিযোগ সুত্রে জানাযায়-গত বৃহস্পতিবার রাত ৮.৩০ টায় এলাকার মহাজন পাড়ার মসজিদের পাশে আশিকের গতিরোধ করে একই এলাকার সুজা চৌধুরীসহ- আইনুল হোসেন, নাছির উদদীন, শাহআলম আচমকা ৫০,০০০হাজার টাকা চাঁদা দাবী করেন।
পরে আওয়ামী লীগ পুত্র আশিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজকে দুপুরে সুজাসহ ৪জনে বেদড়ক মারধর করেন বলে উল্লেখ করা হয়।
এদিকে ঘটনাস্থলে যাওয়া সাতকানিয়া থানার এস আই চন্দন বলেন-আমি মাত্র স্পটে এসেছি বিস্তারিত পরে জানাব।
অপরদিকে খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন বলেন-মূলত এটা সুজার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে,আমি চিকিৎসার কাজে বর্তমানে ঢাকায় তবে যতটুকু শুনেছি মসজিদ কমিটির বিষয় নিয়ে ছেলেটা এলাকার মুরব্বিদের সাথে বেয়াদবি করছে।
সুজার সহযোগিতায় ছেলেগুলির পরিবার চলে সেই জায়গায় সুজা ভাই তার কাছে চাঁদা চাওয়াটা হাসির বিষয়।
মূলত এলাকার গ্রুপিং নিয়ে রটাচ্ছে এসব।
এদিকে আহত আশিক বলেন-চাঁদাদাবী করে পরিকল্পিত হামলা করা হয় আমার উপর মূলত সুজার ইন্ধনে।