সাতকানিয়ায় স্বামী স্ত্রীর ইয়াবার সুখের সংসারে আগুন ধরালো র‍্যাব

সৈয়দ আককাস উদদীন 

 

সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে চলছিল স্বামী-স্ত্রীর ইয়াবা ব্যবসা।অতঃপর র‍্যাবের অভিযানে নিজ বাসা থেকে ৭ হাজার ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার।উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২১ লক্ষ টাকা।

৮ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং ৯ জুলাই শনিবার আসামী বিজ্ঞ আদালতে পাঠায় সাতকানিয়া থানা পুলিশ।

আটককৃত আসামী হলো- রুম্মান আক্তার (২২)।সে মোঃ পারভেজ এর স্ত্রী এবং চট্টগ্রাম সাতকানিয়া আফজলনগরের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার আফজাল নগর এলাকায় পারভেজ নামক এক ব্যক্তির বসতঘরে অভিযান চালানো হয়।এসময় পারভেজের স্ত্রী রুম্মান (২২) কে আটক করে র‍্যাব।পরে বাসার বসত ঘরের ছাদে উঠার সিড়ি রুমের ভিতর হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মোট ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামী রুম্মান আক্তার এবং তার স্বামী পারভেজ দুজনেই ওই এলাকার ইয়াবা ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় , তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবা এনে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা।এসময় আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলেও জানায় র‍্যাব-৭ চট্টগ্রাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান বলেন, ঘটনাটি সত্য।আসামীকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

মন্তব্য করুন

Your email address will not be published.