বাঁশখালীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২

বাঁশখালী  প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের সরল ইউনিয়নের পাইরাং এলাকার দেলা মিয়া মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেখেরখীল দারুচ্ছালাম আর্দশ সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোরশেদুল হক (৫৫), তিনি সাধনপুর বাণীগ্রাম মীর বাড়ী এলাকার মৃত আব্দুর রউফ এর পুত্র। অপর আহতরা হলেন শেখেরখীল ৮ নং ওয়ার্ডের মৃত রুহুল আমিনের পুত্র মোঃ মোজাম্মেল (৩০)। হতাতহরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহতরা হলেন একই উপজেলার কালীপুর ইউনিয়নের মতি দেব নাথের পুত্র অলক দেবনাথ (২০),চট্টগ্রাম চমেক হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে পাইরাং দেলা মিয়ার দোকান এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে উপজেলা মুখি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ অমিত দাশ জানান, সড়ক দুঘটর্নায় আহত ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজন মারা যান। অপর একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন বলেন, দুঘর্টনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী যাত্রীরা আহত হয়। দুঘর্টনাকবলিত বাস এবং সিএনজি গাড়ি ২ টি কে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.