নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া বাজালিয়ার সাবেক ছাত্রনেতা তপুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাপস দত্ত।
শুক্রবার সকালে ঢাকাস্থ বাসায় বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬সালের এসএসসি পরীক্ষার্থী বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব তপুর আকস্মিক মৃত্যু হয়।
শুক্রবার বিকালে বাজালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষে গনমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি বলেন-তপু আমার এবং পুরো বাজালিয়ার আপামর জনতার শ্রদ্ধা এবং স্নেহের পাত্র ছিলেন।
তার মৃত্যুতে আমি এবং আমার পরিষদও পুরো বাজালিয়াবাসী শোকাভিভূত। শুনেছি তপুর শরীরে শুধু জ্বর হয়েছিলো -আর সেই জ্বরেই তার পরপারে চলে যাওয়া।সে আমার সাথে বাজালিয়ার সার্বিক বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখতো।সে অত্যান্ত মেধাবীও পরোপকারী লোক ছিলো।
তার মৃত্যুতে পরিবারকে মহান আল্লাহতাআলা যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দেন সেই আশা ব্যক্ত করছি।