বরুড়া(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় ৫০০ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এর নির্দেশ কুমিল্লাকে মাদকমুক্ত করা, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার এর নির্দেশে গত ৯ মার্চ গভীর রাতে উপজেলার ভাউকসার ইউনিয়নের কুমিল্লা চাঁদপুর সড়কের ছোট তুলাগাও নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিত্তে থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান সংগীয় ফোর্স সহ লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের কৈত্রা গ্রামের সহিদুর রহমান এর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম কে অভিযান চালিয়ে প্রায় ৫০০ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করে। জানা যায় সাইফুল ইসলাম দীর্ঘ দিন যাবত বড় বড় ইয়াবা ব্যবসায়ীদের সাথে যোগসাজেশে মাদক ব্যবসায় পরিচালনা করে আসছে বলে পুলিশের হাতে অভিযোগ আসে। এ ঘটনায় বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে যার মামলা নং ১৩, মামলার পর আসামীকে কোর্টে প্রেরন করা হয়েছে।