নতুন ভবনে ‘পূবালী ব্যাংক’ চাকতাই শাখা

পূবালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম নগরীর চাকতাই শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের  চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ—ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. আব্দুর রহিম,  ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুরুল হক ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ এনামুল হক এনাম। চাকতাই শাখা ব্যবস্থাপক আবু জাফর মো. রকিবুল্লাহ সভাপতিত্বে ও মো. ইকবাল বাহার চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ও অফিসারবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.