সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি (LLIN) বিতরন করা হয়।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ব্র্যাক। মঙ্গলবার (১৯) জুলাই মাদার্শা বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, এসময় উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. সেলিম চৌধুরী, ডা. এ. টি. এম মনজুর মোর্শেদ, রানা আহমেদ,প্রণয় বড়ুয়া, রিয়াজ উদ্দীন রাসেল, নুরুল আমিন, আমেনা বেগম প্রমুখ।
আরো পড়ুন