চট্টগ্রামের সাতকানিয়ায় ভবন নির্মাণের কাজ করার সময় কুতুর উদ্দীন (৩৬) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুন) বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে
কুতুব উদ্দীনের বাড়ি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার হরিদাঘোনায়।
ভবন মালিক আবদুর রহিম বলেন, বিকেলে মিস্ত্রিকে কাজে দিয়ে আমি বাইরে ছিলাম। একতলা ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত লাইনের তারে হাত লেগে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তিনি মারা গেছেন বলে জানান।