সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক কেঁওচিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

সাতকানিয়া প্রতিনিধি (চট্টগ্রাম)
সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন অপরাধ দমনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
২৩শে জুলাই(শনিবার)বিকালে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই বিট পুলিশিং অনুষ্ঠিত হয়।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থানা সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমানও প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া  থানার ভারপ্রাপ্ত ওসি তারেক মুঃআব্দুল হান্নানও কেঁওচিয়া  ইউনিয়নের সকল ইউপি সদস্য/সদস্যা এবং গ্রাম পুলিশ।
সভায় সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন- কেঁওচিয়া ইউনিয়নের জঙ্গী, ইভটিজিং, চুরি, ডাকাতি,মাদক কারবারিদের বিষয়ে সোচ্চারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডকে দমন করার নিমিত্তে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে আজকের এই বিট পুলিশিং সভার আয়োজন করেছি আমরা সাতকানিয়া থানা প্রশাসনের পক্ষ থেকে।
তিনি আরো বলেন-কেঁওচিয়ার চেয়ারম্যানকে সাথে নিয়ে পুলিশ প্রশাসন কেঁওচিয়ার জনকল্যানমূলকসহ সার্বিক বিষয়কে গুরুত্বসহকারে দেখে আসছেন।
এই অনুষ্ঠানে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন-আপনাদের আশেপাশে ঘটে যাওয়া  সকল অনিম বা দুষ্টচক্রের কাউকে চোখে পড়লেই আপনারা সাথে সাথে আমাকে জানাবেন আমি সাতকানিয়া থানার ওসি হিসেবে আজকের বিট পুলিশিং সভায় আপনাদের ওয়াদা দিয়ে যাচ্ছি আপনাদের নাম গোপন রাখা হবে অপরদিকে অপরাধীচক্র যতই শক্তিশালী হবে হোক আমি আইনের কাটগড়ায় দাঁড় করাব ইনশাআল্লাহ।
এদিকে বিট পুলিশিং সভায় সভাপতিত্বের বক্তব্যে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেন-আমি জনগনের চেয়ারম্যান আমি জনগনের সকল সুখ- দুঃখে পাশে ছিলাম  সবসময় এমন কী আমি চেয়ারম্যান হওয়া বহু আগে থেকে কেঁওচিয়ার জনগনের সাথেই মিশে আসছি।
কেঁওচিয়ার মানুষ কাদঁলে আমিও কাঁদি ওরা হাসলে আমিও হাসি, আমি আজীবন এভাবেই থাকতে চাই।
আমি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অতীতের মত সকল অসঙ্গতির বিরুদ্ধে  আপনাদের সাথে থাকব।

মন্তব্য করুন

Your email address will not be published.