ঈদগাঁও প্রতিনিধি:
“বিভেদ নয়, ঐক্য চাই” শ্লোগানে ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরন কার্য ক্রম সম্পন্ন হয়েছে। ২৪ জুলাই বিকেলে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়া বাইতুর মামুন নূরানী মাদ্রাসায় বৃক্ষ রোপন কার্যক্রম সু-সম্পন্ন করা হয়। এতে অংশ নেন, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক আজিজ, ঐক্য পরিবার প্রতিষ্ঠাতা এড মিন এম আবু হেনা সাগর, সাকিব ও কার্যকরী সদস্য মোর্শেদ মাহবুবসহ সদস্যবৃন্দরা। এই সময় নূরানী মাদ্রাসার শিক্ষার্থী, সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এবং ঈদগাঁও উপ জেলা আদর্শ সোসাইটির প্রতিনিধির মাঝে চারা বিতরন করা হয়। কক্সবাজার উত্তর বনবিভাগে মেহেরঘোনা রেঞ্জ কর্মকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।