চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় সৈয়দ উম্মে হেকমা (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সৈয়দ উম্মে হেকমা একই থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিকের রিফাতুল ইসলামের স্ত্রী।
রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় পাহাড়িকা আবাসিকের ৬ নম্বর সড়কের একটি ভবনে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকায় একটি ভবনের ৫ম তলায় নিজের কক্ষে গলায় ফাঁস দিয়েছে এ গৃহবধূ। রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।