চবির যৌন নিপীড়ন : ৫ ছাত্রলীগ কর্মীর ৭ দিনের রিমান্ড আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আটক পাঁচ ছাত্রলীগ কর্মীর ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (২৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত ওসি রুহুল আমিন সবুজ।

আটক পাঁচজন হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম এবং নৃ-বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু। হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা এবং সাইফুল ইসলাম।

তিনি বলেন, যৌন হেনস্তার ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছি। মাননীয় আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন। আদালতের নির্দেশ পেলে আমরা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।

এর আগে শুক্রবার (২২ জুলাই) রাতে চারজন এবং শনিবার (২৩ জুলাই) বিকালে একজনকে আটক করে র‍্যাব-৭। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.