চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, কানিজ ফাতিমা ও উপজেলা মৎসজীবী লীগের সেক্রেটারি হারুনুর রশিদ রাসু প্রমুখ। সভা শেষে সফল মৎস্য চাষী কুতুব উদ্দিন, পোনা চাষী আবদুল ওহাব ও উদ্যোক্তা হারুনুর রশিদকে পুরস্কৃত করা হয় এবং উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়।