অবৈধ করাতকলের বিরুদ্ধে সাতকানিয়ার ইউএনও’র’ যুদ্ধ ঘোষণা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় লাইসেন্সবিহীন ৫টি করাতকল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এসব করাতকল থেকে ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।

আজ বুধবার(২৭ জুলাই) সাতকানিয়া ডলুব্রিজ, দেওদিঘী ও মির্জারখীল বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব করাতকল সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা।

জানা যায়, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা গতকাল লাইসেন্স বিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান চালান।

এসময় ডলুব্রিজ এলাকার জাফর আলম, ফরিদুল ইসলাম, দেওদিঘী বাজারের মো. দেলোয়ার, মির্জারখীল বাংলা বাজার এলাকার আবদুস শুক্কুর ও মো. মহিমের লাইসেন্সবিহীন করাতকল সিলগালা করে দেয়। এসময় তাদের করাতকল থেকে ৫০ ঘনফুট কাঠ ও করাতকলের যন্ত্রাংশ জব্দ করা হয়।

অভিযানে মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন উপস্থিত ছিলেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত সাতকানিয়া ডলুব্রিজ এলাকায় দুই দোকানদারকে ৪ হাজার টাকা, মির্জারখীল বাংলা বাজার এলাকায় দুই দোকানদারকে ৭ হাজার টাকা ও জনসম্মুখে ধূমপান করায় দুই ব্যক্তিকে ৪শ’ টাকা জরিমানা করেছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.