ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর আজি জিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্ন য়নের অভিভাবক সমাবেশ, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ জুলাই সকাল দশটায় পোকখালী ইউনিয়ন সিকদার পাড়া চরাকাঁচা নামক স্থানে মাদ্রাসার মিলনায়তনে পবিত্র কোরআন তেলোয়াতে মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রেখেছেন- মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ মিজবাহ। প্রধান অতিথি হিসেবে অংশ নেন-মাদ্রাসার প্রতি ষ্টাতা পরিচালক ও আগামীর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক রুবেল। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, স্থানীয় মুরব্বী নুরুল কবির,মুসলেম উদ্দিন,আবু শামা, হাবিবুর রহমান,আইয়ুব হেলালী,নুরুল আবছার এহচানুল হক, আবুল কালাম আজাদ, আজিজ ও সংবাদকর্মী এম আবু হেনা সাগর। এতে শিক্ষকদের মাঝে অংশ নেন- মুজিবুর রহমান, ওমর ফারুক,আবদুল আজিজ এনামুল হক ও জানি আলমসহ শিক্ষার্থীরা। অভিভাবক সমাবেশ শেষে শিক্ষার্থীসহ স্থানীয় দের জন্য মেজবানের আয়োজন করা হয়।