বাঁশখালীতে ২ টি ওয়ানশুটার গানসহ ২ জলদস্যু ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব -৭

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া ইউপির খুদুকখালী এলাকা থেকে ২ টি ওয়ানশুটার গান সহ দুইজন জলদস্যু ও অস্ত্র ব্যবসায়ী কে আটক করেছে র্যাব -৭। বুধবার (২৭জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাঁশখালী বাঁশখালী থানাধীন ছনুয়া ইউপিস্থ খুদুকখালী এলাকায় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ০২টি ওয়ান শুটার গান সহ ছনুয়া খুদুকখালী এলাকার মৃত নুরুল আফছার এর পুত্র মোঃ আব্দুল হালিম প্রকাশ বাচ্চু (৩৮) ও একই এলাকার সোনাই বাপরে পাড়া এলাকার মৃত আব্দুস সালাম এর পুত্র মোঃ সাগর (৪২) কে আটক করে । বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বাঁশখালী ছনুয়া খুদুকখালী এলাকায় অভিযান পরিচালনা করে হয়। এ সময় ২ টি ওয়ানশুটার গান সহ দুইজন জলদস্যু ও অস্ত্র ব্যবসায়ী কে আটক করা হয়। তারা স্থানীয়ভাবে প্রভাবশালী গ্রুপের নেতাদের জন্য পেশী শক্তি হিসাবে কাজ করত যারা সমুদ্র এলাকা, মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করত। পরবর্তীতে তাদেরকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.