সাধারণ সম্পাদক পদে ৯২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মনজুর আলম,সাংগঠনিক সম্পাদক পদে ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল গফুর প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৬৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ নুরুচ্ছফা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোরশেদ আলম অর্থ সম্পাদক পদে ওয়াহিদুল ইসলাম জাবেদ ধর্মীয় ও ব্যবসায়ী কল্যাণ সম্পাদক পদে জহির আহমদ, পরিচালক পদে রাজিব পালিত, রাশেদুল আলম, কামাল হোসেন,ইসমাইল বাদশা।
ফলাফল ঘোষণার পর সুস্থ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় খুশি কেরানিহাট ব্যবসায়ীরা।একজন ব্যবসায়ী বলেন,এখন নতুন কমিটি হয়েছে আগামী তিন বছরের জন্য,আমাদের কেরানিহাটের ময়লা আবর্জনা ও পানি নিষ্কাশনের জন্য নালা না থাকায়
একটু বৃষ্টি হলে ই পানি জমে থাকে রাস্তার দুপাশে ময়লা পানিতে পা ভিজিয়ে মসজিদে যেতে হয় এখানকার ব্যবসায়ীদের, এগুলো ছাড়াও বিভিন্ন সহযোগিতায় নতুন কমিটি কাজ করবে বলে আশাবাদী।