চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ জুলাই) দুর্ঘটনার পরই এ তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার আলীকে। এছাড়া বাকি সদস্যরা হলেন, বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-১ আব্দুল হামিদ, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমানডেন্ট রেজানুর রহমান ও রেলওয়ের বিভাগীয় মেডিকেল অফিসার আনোয়ার হোসেন।