মাদকের কারবার : এক মাসে গ্রেফতার ৭০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয় জুলাই মাসে অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার ও ২৯ হাজার ৪৫০ পিস ইয়াবা জব্দ করেছে।

সোমবার (১ আগস্ট) বিকেলে এ তথ্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

তিনি বলেন, জুলাই মাসে মোট ৩৫৯টি অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছিল। ৬৯টি মামলায় ২৯ হাজার ৪৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ৪ কেজি ৯ শত গ্রাম গাঁজা ও ১৫ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০২১ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত মোট ৪ হাজার ৭০২টি অভিযান চালিয়ে ১ হাজার ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। ১ হাজার ৬৯টি মামলায় ৭ লাখ ৯২ হাজার ৫৯২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ৮৮ কেজি ১৮০ গ্রাম গাঁজা, চোলাই মদ ৭৫ লিটার ও ক্রিস্টাল মেথ ২ গ্রাম উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.