বোয়ালখালীতে টেম্পো উল্টে কিশোরের মৃত্যু 

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পো উল্টে (টিকটিকি) মো. সাগর (২২) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আফুল আহমেদের টেক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাগর উপজেলার পুলপাড়া বদ্দার বাড়ির বাদশাহ মিয়ার ছেলে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার  বলেন, আজ সকালে বোয়ালখালীতে টেম্পো উল্টে এক যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.