ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্রীর 

কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ওড়না দিয়ে খেলতে গিয়ে পেঁচিয়ে শরফিতা দাস (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে নারায়ণ ডাক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শরফিতা দাস একই এলাকার অজিত দাসের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

হাসপাতালে আনয়নকারীর বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, শরফিতা দাস বিদ্যালয় থেকে এসে নিজ বাসায় ওড়না নিয়ে খেলা করতে গিয়ে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে বিকেলে সাড়ে ৫টার দিকে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.