চট্টগ্রাম কর্ণফুলী থানার নতুন গির্জা এলাকায় পারিবারিক কলহের জেরে সুশোভন কুমার দাস (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সুশোভন একই এলাকার মৃত সজীব কুমার দাসের ছেলে।
বৃহস্পতিবার ( ৪ আগস্ট) দুপুুরে এ ঘটনা ঘটে।
হাসপাতালে আনয়নকারীর বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে সুশোভন আত্মহত্যা করে। সেখান থেকে কর্ণফুলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বিকেলে সাড়ে পাঁচটার দিকে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনেন। সেখানে যাবতীয় কার্যক্রম শেষে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।