জেলা ছাত্রলীগের শোক র‍্যালিতে নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে অংশ নেন ছাত্রনেতা মঈন উদ্দীন

ঈদগাঁও প্রতিনিধি: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১’শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরননে এক বিশাল শোকর্যালির আয়োজন করে কক্সবাজার জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে শহরের সংস্কৃতিক কেন্দ্র হতে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দীন জনির নেতৃত্বে এক বিশাল মিছিল সহকারে জেলার সাথে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড হতে আগত নেতাকর্মীরা। র্যালি আয়োজন করেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ সর্বস্তরের নেতাকর্মীগন। বিকেল ৩টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প নিবেদন ও জাতীয় সংগীত পরিচালনা করা হয় ও নিহতদের স্বরনে ১মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড: ফরিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সদর- রামু- ঈদগাও আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল,মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সাংসদ আশেক উল্লাহ রফিকসহ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিশাল র্যালি সহকারে কলাতলীস্থ ডলফিন মোড়ে আলোচনা সভার মধ্যে দিয়ে উক্ত শোক র্যালি সমাপ্তি ঘোষণা করা হয়। এ শোক র্যালীটি তে প্রায় লক্ষাধিক ছাত্রলীগকর্মীদের গন জমায়েত হয়। এটি কক্সবাজারের সর্বপ্রথম বৃহৎ র্যালি হিসেবে গণ্য করা হচ্ছে।
মন্তব্য করুন

Your email address will not be published.