পোকখালীতে দীর্ঘবছরেও পরিবর্তন হয়নি ঝুঁকি পূর্ণ বাঁশের সাঁকো

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর কমলা পাড়া এলাকায় দীর্ঘ ৫ বছরেও পরিবর্তন ছোঁয়া লাগেনি বাঁশের সাঁকোটির। এতেই হতাশ হয়ে পড়েন এলাকাবাসী। জানা যায়,ইউনিয়নের মধ্যম পোকখালী কমলা পাড়া সড়কটির বেহাল দশায় পরিণত হয়েছে। দেখার যেন কেউ নেই। দীর্ঘবছর পূর্বে উক্ত স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙ্গে যাওয়ার পর থেকে আর সংস্কার করা হয়নি। বর্তমানে এ স্থান দিয়ে বাঁশের সাঁকো পারাপার হয়ে প্রতিনিয়ত লোক জন যাতায়াত করে থাকেন। এমনকি স্কুল এবং মাদ্রাসামুখী শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে চলাচল করে যাচ্ছেন প্রায়শ। যেকোন মুর্হুতে সাঁকো থেকে পড়ে প্রাণহানির ঘটনাও ঘট তে পারে। অন্যদিকে এ সড়কের সাঁকো পার হয়ে হয়ে প্রতি নিয়ত অসংখ্য মানুষরা প্রয়োজনীয় কাজকর্মে যাতাযাত করে থাকেন। সাঁকো পারাপার হয়ে দিবারাত্রি চলাচল লোকজনের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। দীর্ঘসময় ধরে এই ঝুঁকিপূর্ণ ভাবে যাতাযাত করে যাচ্ছেন শিক্ষার্থী,ব্যবসায়ী, চাকরীজিবীসহ নানান শ্রেনী পেশার মানুষরা। এটিই পার হয়ে অনায়াসে মুসলিম বাজারসহ নানান স্থানে আসা যায় বলেও জানান ছাত্রনেতা সালাহ উদ্দিন কাদের। স্থানীয়দের মতে, সড়কের এই বাঁশের সাঁকোটি দ্রুত সময়ে সংস্কার করে চলাচলের সুর্বণ সুযোগ সৃষ্টি করার ব্যবস্থা করা হউক। না হয় যে কোন মুর্হুতে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মেম্বার জানান, বিগত ৪/৫ বছর পূর্বেই বরাদ্দ হয়েছিল। কি কারনে হয়নি তা জানা নেই। বর্তমানে স্থানীয় লোকজন সাঁকো পারাপার হয়ে যাতাযাত করে যাচ্ছেন নানা কাজেকর্মে। ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানালেন, বর্ষার পরে এই সড়কের কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.