গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন নবাগত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম এর সাথে চট্টগ্রামের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর ২০২২খ্রি. দুপুর ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মহোদয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন । তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মানিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ জাহাংগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি) জনাব সুজন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ এমরান আলী পিপিএম এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.