দূর্গাপূজা উদযাপন উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতিমূলক সভা

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উল্যাহ’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির। পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতিকুর রহমান। উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া,লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ পাল, সাধারণ সম্পাদক মাস্টার নরেন দাশ,শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, দক্ষিণ জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য,লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, ডাঃ রিটন দাশ,সনাতনী সম্প্রদায়ের নেতা,মনুফকিরহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ প্রমুখ। এবার উপজেলার ৯ ইউনিয়নে ১০৮টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে। এর মধ্যে ৬৯ টি মণ্ডপে প্রতিমা স্থাপনের কাজ চলছে। ৩৯ টি মন্ডপে ঘটপূজা অনুষ্ঠিত হবে। পূজায় ২৫ হাজার সনাতন ধর্মের মানুষ পূজায় অংশ নিবেন বলে জানাযায়।

মন্তব্য করুন

Your email address will not be published.