শরীয়তপুরের রাজিয়া ইয়াবা নিয়ে সাতকানিয়ায় ধরা

সাতকানিয়া সার্কেল  এর অতিরিক্ত পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ,  পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া যাত্রীবাহী সেন্টমার্টিন দ্বীপ পরিবহন নামক বাস, যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকামেট্রো-ব-১৫-০৯৬২ হইতে G2 নং সিট থেকে মাদক ব্যবসায়ী রাজিয়া বেগম (৩৮), স্বামী-মৃত ইকবাল হোসেন, পিতা-মৃত আলী মিয়া দেওয়ান, মাতা-জাহানারা বেগম, সাং- সবুজবাগ (আলী মিয়া দেওয়ানের বাড়ী), পোঃ ঘড়িষার, হালইসার(ঘড়িষার) ইউপি, থানা-নড়ীয়া, জেলা-শরীয়তপুর কে ২০/০৯/২২ইং তারিখ রাত ০২.০৫ ঘটিকার সময় ৩,৪০০ (তিন হাজার চারশত) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-২৭, তাং-২০/০৯/২২ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ) রুজু করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.