মেহেরঘোনা রেঞ্জের অধীনে বন ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জের অধীনে বন ব্যবস্থাপনা কমিটির সদস্য দের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টম্বর সকালে নাদেরুজ্জামান উচ্চ বিদ্যা লয়ের হলরুমে সুফল প্রকল্প অর্থায়নে মেহের ঘোনা রেঞ্জের অধীন নয়টি বন সংরক্ষণ গ্রামের সহযোগিতামুলক বন ব্যবস্থাপনা কমিটির সদস্য দের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষন কর্ম শালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখে, মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা রিয়াজ রহমান। উপস্থিত ছিলেন, সদর বিট কর্মকর্তাসহ নেকমের প্রশিক্ষক বৃন্দ। এ প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন গ্রামাঞ্চলের বন ব্যবস্থাপনা কমিটির বিপুল সংখ্যক সদস্যবৃন্দরা ও অংশ নেন। এ প্রশিক্ষনে কিছুটা শিখতে পেরে আনন্দিত তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.