সাতকানিয়া থানা পুলিশের অভিযানে সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করিয়া যাত্রীবাহী শ্যামলী বাস হইতে F-1নং সিট থেকে একজনকে গ্রেফতার করে। তার মোঃ সেলিম(৩৭) পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ ফাতেমা বেগম । সে হাটহাজারী থানার ধলই ইউপির ৪নং ওয়ার্ড এর চুটকা মজুমদার এর বাসিন্দা । গতকাল ২৫ সেপ্টেম্বর এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-৩৬ তাং-২৬/০৯/২২ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে। উল্লেখ্য যে, সোপর্দিত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে হাটহাজারী থানার মামলা নং-৫৮, তাং-২৮/১০/২১ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।