ঈদগাঁও সংবাদদাতা
ঈদগাঁওর পোকখালীতে সাজ্জাদ নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাজ্জাদুর রহমান প্রকাশ বান্ডি ইসলামাবাদের সাত জোলাকাটা এলাকার নুরুল হুদার ছেলে।
ঘটনায় জড়িতের অভিযোগে আব্দুল আলম নামের এক ব্যাক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক আবদুল আলম পোকখালীর পূর্ব ইছাখালীর আবদুস সালামের ছেলে।
জানা যায়, তুচ্ছ ঘটনার জেরে ২৩ সেপ্টেম্বর বিকালে সাজ্জাদ কে তুলে নিয়ে উঠানের নারকেল গাছের সাথে বেধে উপর্যপুরী মারধর করে আবদুল আলম ও তার বাবা। ঐদিন মারধর করে ছেড়ে দেয় সাজ্জাদকে। ঘটনার পরের দিন যন্ত্রণায় কাতঁ রাতে থাকার পর পরিবারের সদস্যরা তাকে ২৫শে সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁওর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নির্যাতনে জড়িত আলম কে স্থানীয়রা ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবদুল আলমকে আটক করে।বোয়ালখালীর সচেতন ব্যাক্তি সাহাব উদ্দিন জানান, সুরতহাল প্রতিবেদন শেষে স্থানীয় চুরম্মামোরাস্থ জানাযা মাঠে বিকেলে সাজ্জাদের জানাযাও অনুষ্ঠিত হয়।
স্থানীয় মেম্বার ওমর আলী ঝগড়ার বিষয়কে কেন্দ্র করে কিশোর সাজ্জাদকে পিটিয়ে হত্যার সত্যতা নিশ্চিত করেন।