মোহরায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন যুবসংগঠক নুরুল আজিম রনি

সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপূজা। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

সম্প্রতি নগরীর বাহির সিগন্যালের মোহরায় শ্রী শ্রী চণ্ডী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুবসংগঠক ও সাবেক নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক বিষয়ে খবরাখবর নেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক বাঙালিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের দেশ রচিত হয়েছে। তাই এই দেশ আমাদের সকলের।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল। সব ধর্মের বাণী হচ্ছে- মানুষের কল্যাণ। কোনো ধর্মই হানাহানির কথা বলেনি। প্রতিটি ধর্মেই মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। বাংলাদেশে বিরাজমান হাজার বছরের কৃষ্টি-কালচার, সাম্প্রদায়িক-সম্প্রীতির ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে। আরো সুসংহত হবে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা-আজকের এই দিনে এমনটাই প্রত্যাশা। সম্প্রীতির বন্ধন অটুট থাকুক।
এ সময় উপস্থিত ছিলেন আক্তার হোসেন সৌরভ, সার্বজনীন শ্রী শ্রী মা চণ্ডী মন্দির মন্দির কমিটি সভাপতি সজল বিশ্বাস, সাধারণ সম্পাদক নয়ন কর্মকার, শারদীয় দূর্গা উৎসব সভাপতি জনি দাশ, সাধারণ সম্পাদক রানা, অর্থ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বজিৎ সরকার, ইমরান হোসেন আমজাদ, আশিকুন নবী, মোরশেদ তালুকদার, টিংকু, মিজানুর রহমান মিজান, মো সাহেদ, মু হায়দার আলি সাদ্দাম, নাঈম উদ্দিন সাফাত, মো ইমরান, অভি বড়ুয়া নোমান আব্দুল্লাহ, জয় চক্রবর্তী, রিয়াদ, শুভ দাশ, ইমন বড়ুয়া, রাকেস চৌধুরী, সোহেল রানা, নিশান বড়ুয়া দুর্জয় বড়ুয়া পান্ত বড়ুয়া, প্রমুখ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.